অপুকে কুপিয়ে হত্যা
নরসিংদীর রায়পুরা উপজেলায় শীর্ষ সন্ত্রাসী আহমেদুল হক অপুকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অপু উপজেলার মরজাল ইউনিয়নের বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মরজাল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরদিন সকালে স্থানীয়রা মরজালের একটি স’মিল এলাকায় রক্তাক্ত অবস্থায় অপুর লাশ পড়ে থাকতে দেখে রায়পুরা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল আনুমানিক ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে রায়পুরা থানার (ওসি) অপারেশন নাজমুল ইসলাম জানান, মরজাল এলাকার একটি স’মিলে অপুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আহমেদুল হক অপুর লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত অপুর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment