ড. ইউনূস: নির্বাচন
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো ধরনের পরিবর্তনের সুযোগ নেই স্পষ্ট ভাষায় এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক মার্কিন ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অ্যালবার্ট গম্বিস এবং অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোর্স ট্যান
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স ট্যানের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, নির্বাচন এক দিন আগেও নয়, এক দিন পরেও নয় ঠিক ১২ ফেব্রুয়ারিতেই হবে।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন এবং ফল ঘোষণার পর শান্তিপূর্ণভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অঙ্গীকারবদ্ধ।
ইউনূস বলেন, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে। নির্বাচনকালীন সময়ে প্রশাসন থাকবে সম্পূর্ণ পক্ষপাতমুক্ত এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিজে কোনো রাজনৈতিক পক্ষ নেবে না এবং নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস করা হবে না।
বৈঠকে অংশ নেওয়া আলবার্ট গম্বিস ও মর্স ট্যান দুজনই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে দায়িত্ব পালন করেছেন নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সফরে এসেছেন।
প্রায় এক ঘণ্টার বৈঠকে নির্বাচন ছাড়াও জুলাই আন্দোলন, তরুণদের রাজনৈতিক উত্থান, জুলাই সনদ ও গণভোট, রোহিঙ্গা সংকট, নির্বাচন ঘিরে অপতথ্য ও ভুয়া খবরের বিস্তার, এবং বাংলাদেশে ভবিষ্যতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
গণভোট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। তার মতে, জনগণের সমর্থনে জুলাই সনদ অনুমোদিত হলে তা গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায় সূচনা করবে এবং ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক শাসনের পুনরাবৃত্তির পথ রুদ্ধ হবে।
ড. ইউনূস অভিযোগ করে বলেন, সাবেক স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াতে অপতথ্য ও ভুয়া কনটেন্ট ব্যবহার করছে। তবে তিনি বলেন, জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং এআই-সৃষ্ট বিভ্রান্তিকর ভিডিও শনাক্ত করার সক্ষমতাও বাড়ছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment