ব্রেকিং --- ফেরদৌসের অকাল মৃত্যুতে শোকের ছায়া!
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সোমবার (১২ জানুয়ারি) নিজ কর্মস্থলে মাইগ্রেনজনিত অসুস্থতা অনুভব করলে তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য ছিলেন। তিনি গত বছরের জানুয়ারিতে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়।ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য ছিলেন। তিনি গত বছরের জানুয়ারিতে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়।
বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ হয়ে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফেরদৌস আরাকে তার শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।
🎁 Your Special
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment