নাপাক কাপড় পবিত্র করার পদ্ধতি-
কাপড়ে যদি দৃশ্যমান নাপাকি লাগে, এমনভাবে যে নাপাকি দৃষ্টিগোচর হয়-তাহলে ঐ নাপাকি দূর করে দিলেই কাপড় পবিত্র হয়ে যাবে। যদি একবার ধোয়ার মাধ্যমেই নাপাক দূর করা যায় তাতেও কাপড় পবিত্র হয়ে যাবে। তিন বার ধোয়া শর্ত নয়। অর্থাৎ মূল নাপাক দূর হলেই কাপড় পবিত্র হয়ে যাবে। নাপাকী দূর হয়ে যাওয়ার পর যদি এর দাগ বা চিহ্ন বাকি থাকে (যা দূর করা কষ্টকর হয়) তবে এতে কোনো অসুবিধা নেই। এ ধরনের দাগ থাকার কারণে তা অপবিত্র গণ্য হবে না। হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত-
হযরত খাওলা বিনতে ইয়াসার রাযি. রাসুল সঃ এর নিকট এসে বলেন-হে আল্লাহর রাসূল! আমার একটি মাত্র কাপড় আছে এবং তা পরিহিত অবস্থায় আমি হায়েযগ্রস্ত হই। তখন আমি কি করব? তিনি বলেন, তুমি পবিত্র হলে কাপড়টি ধুয়ে নাও, অতঃপর তা পরিধান করে নামায পড়। তিনি বলেন, যদি রক্তের দাগ দূরীভূত না হয়? তিনি বলেন, রক্ত ধৌত করাই তোমার জন্য যথেষ্ট, এর চিহ্ন তোমার কোন ক্ষতি করবে না। (আবু দাউদ-৩৬৫)
২. আর যদি নাপাকি অদৃশ্যমান হয়, যেমন কাপড়ে লেগে থাকা নাপাকির যদি কোনো আলাদা রং দৃশ্যমান না হয়, তাহলে কাপড় ভালোভাবে ধৌত করার মাধ্যমেই পবিত্র হয়ে যাবে। এমনভাবে ধৌত করবে, যাতে ধৌতকারীর মনে প্রবল ধারণা হয় যে, এখন কাপড় পবিত্র হয়ে গেছে। আর পবিত্র হওয়ার প্রবল ধারণা লাভ হতে পারে তিনবার ধৌত করার মাধ্যমে। রাসুল সঃ ইরশাদ করেন-
তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠে, তখন সে যেন তার হাত তিনবার না ধোয়া পর্যন্ত পাত্রে না ঢুকায়। কারণ সে জানেনা যে, তার হাত রাতে কোথায় ছিল।" (সহীহ মুসলিম-
২৭৮)
এমনিভাবে কাপড়ের উপর বেশি
পরিমাণে পানি ঢেলেও পবিত্র হওয়ার ব্যাপারে প্রবল ধারণা লাভ করা যায়।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment