কারা থাকছেন তারেক রহমানের কেবিনেটে...
দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আসন্ন মন্ত্রিসভা হবে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠিত একটি ‘ছোট কিন্তু কার্যকর’ কেবিনেট। স্বচ্ছ ভাবমূর্তি, প্রশাসনিক দক্ষতা ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা- এই তিন মানদণ্ডকে প্রাধান্য দিয়ে মন্ত্রী নির্বাচন করতে চান দলের চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আসন্ন মন্ত্রিসভা হবে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠিত একটি ‘ছোট কিন্তু কার্যকর’ কেবিনেট। স্বচ্ছ ভাবমূর্তি, প্রশাসনিক দক্ষতা ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা- এই তিন মানদণ্ডকে প্রাধান্য দিয়ে মন্ত্রী নির্বাচন করতে চান দলের চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করেছে। বিএনপি জোট পেয়েছে ২১৩ আসন। অন্য দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৮টি আসন। এই জোট বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেবিএনপির নীতিনির্ধারকরা জানিয়েছেন, মন্ত্রিসভায় কার্যকর ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলা হবে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে অভিজ্ঞ নেতাদের দায়িত্ব দেয়ার আলোচনা চলছে। বিএনপির প্রতিশ্রুতি অনুসারে বিগত দিনে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী দলগুলোকেও সরকার পরিচালনায় যুক্ত করা হবে। নির্বাচনে জোটের যেসব নেতা বিজয়ী হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনকে মন্ত্রিসভায় জায়গা দেয়া হবে। টেকনোক্র্যাট কোটায়ও দল ও জোটের কয়েকজনকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে, যাতে শরিক দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।মন্ত্রিসভা গঠন নিয়ে দলীয় অঙ্গনে বিভিন্ন নাম আলোচনায় রয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন আলোচনাও রয়েছে। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় রয়েছেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, এম হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনের মধ্যে দু-একজন ছাড়া প্রায় সবাই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে যাচ্ছেন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন করেননি, তাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হতে পারে। অন্য দিকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকে দু-একজন স্পিকার হওয়ার আলোচনায়ও রয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও নির্বাচন করেননি। তাকে টেকনোক্র্যাট কোটায় তথ্য মন্ত্রণালয় অথবা গুরুত্বপূর্ণ অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পা
রে।logo
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment