৯০০ জনকে হত্যা করেছে

 ফলো করুন


পাকিস্তানের লাহোরে কট্টর ধর্মীয় গোষ্ঠী তেহরিক–ই–লাব্বাইকের (টিএলপি) বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে পুলিশ। ১০ অক্টোবর, ২০২৫


পাকিস্তানের লাহোরে কট্টর ধর্মীয় গোষ্ঠী তেহরিক–ই–লাব্বাইকের (টিএলপি) বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে পুলিশ। ১০ অক্টোবর, ২০২৫ছবি: রয়টার্স

গত বছরের নভেম্বর। পাকিস্তানের অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের (সিসিডি) সশস্ত্র কর্মকর্তারা জুবাইদা বিবির বাড়িতে অভিযান চালিয়ে মুঠোফোন, নগদ অর্থ, স্বর্ণালংকার, এমনকি তাঁর মেয়ের বিয়ের জন্য রাখা অর্থকড়ি—সবকিছু নিয়ে যান। তাঁর ছেলেদেরও ধরে নিয়ে যান তাঁরা। ঘটনাটি ঘটে দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরে।


২৪ ঘণ্টার মধ্যে জুবাইদার পরিবারের পাঁচ সদস্যই মারা যান। পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পুলিশের হাতে তাঁরা নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন জুবাইদার ছেলে ইমরান (২৫), ইরফান (২৩), আদনান (১৮) ও তাঁর দুই জামাতা।


পাকিস্তানের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানের (এইচআরসিপি) একটি অনুসন্ধানী দলকে জুবাইদা বলেন, ‘তারা (পুলিশ) বাহাওয়ালপুরে আমাদের বাড়িতে ঢুকে যা কিছু ছিল, সব নিয়ে গেছে।’প্রত্যাহার না করলে পরিবারের বাকি সদস্যদেরও মেরে ফেলা হবে।


জুবাইদার স্বামী আবদুল জব্বার জোর দিয়ে বলেন, তাঁর ছেলেদের কোনো অপরাধের রেকর্ড ছিল না। তাঁরা কর্মজীবী ও বিবাহিত ছিল। তাঁদের সন্তানসন্ততিও ছিল।


জুবাইদার পরিবারের এ চাঞ্চল্যকর তথ্য এইচআরসিপির ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইন ও সংবিধান লঙ্ঘন করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কৌশলগত নীতি অনুসরণ করছে পাঞ্জাবের সিসিডি।


২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ৮ মাসে পুলিশের ৬৭০টি বন্দুকযুদ্ধের ঘটনা নথিভুক্ত করেছে এইচআরসিপি। এতে ৯২৪ জন সন্দেহভাজন অপরাধী নিহত হয়েছেন।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

১১৬ টা কেন্দ্রের তারেক রহমান এর রেজাল্ট দেখে নিন

নতুন মন্ত্রিসভার চূড়ান্ত তালিকায় যারা

প্রাচীন রোমের এক ব্যক্তি ছিলেন সাইমন (Cimon)। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়—শাস্তি ছিল ভয়ংকর