কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী

 


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মারা গেছেন। 


দিনাজপুর জেলা কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় রমেশ সেন হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।


দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমান জানান, রমেশ চন্দ্র সেনকে জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় সাড়ে নয়টার দিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও চিকিৎসার জন্য কারাগার থেকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


আরও পড়ুন

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

০৬ ফেব্রুয়ারি, ২০২৬

 


 

তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন।

 

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেপ্রতা হন। এরপর থেকে দীর্ঘদিন তিনি দিনাজপুর জেলা কারাগারে ছিলেন।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

১১৬ টা কেন্দ্রের তারেক রহমান এর রেজাল্ট দেখে নিন

নতুন মন্ত্রিসভার চূড়ান্ত তালিকায় যারা

প্রাচীন রোমের এক ব্যক্তি ছিলেন সাইমন (Cimon)। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়—শাস্তি ছিল ভয়ংকর