নতুন মন্ত্রিসভার চূড়ান্ত তালিকায় যারা...see more

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসন নিয়ে বিএনপির সরকার গঠনের প্রস্তুতির মাঝেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। আগামী মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ ও বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা থাকলেও সবার নজর এখন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দার দিকে। বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, রাষ্ট্রপতি পদের জন্য দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় রয়েছে। ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক কুমিল্লা-১ আসন থেকে এবারও নির্বাচিত হয়েছেন।




ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক এই অধ্যাপক এর আগে জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন। ইতিপূর্বে দলীয় সমাবেশেও তাকে হবু রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করার নজির রয়েছে। রাষ্ট্রপতি পদের দৌড়ে আলোচনায় আছেন বিএনপির আরেক প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।আগামীকাল মন্ত্রিসভার শপথের পর কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে খন্দকার মোশাররফ হোসেনই হচ্ছেন কি না দেশের পরবর্তী রাষ্ট্রপতি।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

১১৬ টা কেন্দ্রের তারেক রহমান এর রেজাল্ট দেখে নিন

নতুন মন্ত্রিসভার চূড়ান্ত তালিকায় যারা

প্রাচীন রোমের এক ব্যক্তি ছিলেন সাইমন (Cimon)। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়—শাস্তি ছিল ভয়ংকর